মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্লাহ, মায়ানী ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোজাম্মেল হোসেন, ওচমানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুবনেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শাহাদাত হোসেন বাদশা সহ ১৮ ইউনিটের নেতৃবৃন্দ।



