বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নের সংরক্ষিত-১ এ পুনরায় ভোট গণনার দাবী

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংরক্ষিত-১ (১, ২ ও ৩ নং ওয়ার্ড) এ পুনরায় ভোট গননার দাবী করেছেন তালগাছ প্রতীকের প্রার্থী বিবি হাফসা সোমা (৩০)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার মায়ানী ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা প্রতিদ্বন্ধি প্রার্থীদের রেজাল্ট শীট না দিয়ে ও এজেন্টদের স্বাক্ষর না নিয়ে একতরফা ভাবে ফলাফল ঘোষণা করেন বলে অভিযোগ করেন বিবি হাফসা সোমা। ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডের প্রাপ্ত ভোট পুনরায় গননা দাবী করে শনিবার (১৩ নভেম্বর) রির্টানিং কর্মকর্তা বরাবর তিনি লিখিত অভিযোগ দেন।

বিবি হাফসা সোমা (তালগাছ প্রতীক) বলেন, গত ১১ নভেম্বর ভোট চলাকালীন সময়ে আমার প্রতিদ্বন্ধি প্রার্থী জাহানারা বেগম (বই প্রতীক) সন্ত্রাসী বাহিনী দিয়ে ১নং ওয়ার্ডে সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী অফিস ভাংচুর করে ব্যানার ও কর্মীদের মারধর করে তাড়াইয়া দেয়। এসময় প্রিজাইডিং অফিসার তড়িতড়ি করে ফলাফল ঘোষণার মাধ্যমে জাহানারাকে বিজয়ী ঘোষণা দেন। একই ভাবে ২নং ওয়ার্ডের জান আলী ভূঁইয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ৩নং ওয়ার্ডের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও জাহানারা বেগমের সন্ত্রাসী বাহিনী ককটেল ফুটিয়ে ও রকেট ল্যাঞ্জার ফুটিয়ে কেন্দ্র দখল করে ফেলেন। আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করে জাহানারা বেগমকে বিজয়ী ঘোষণা দেন। কোন কেন্দ্র থেকে ফলাফল সীটে আমার এজেন্টদের থেকে স্বাক্ষর নেওয়া হয়নি। এমতাবস্থায় আমি ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ভোট পুনরায় গণনার দাবী জানাচ্ছি।
পুনরায় ভোট গণনার বিষয়ে ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীদের উপস্থিতি ফলাফল ঘোষণা করেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। স্থানীয়ভাবে পুনরায় ভোট গণনার বিধান নেই। উনারা যদি আদালতে যান তাহলে আদালতের নির্দেশে পুনরায় ভোট গণনা করা যেতে পারে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...