সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আজ ‘নতুন’ এক বাংলাদেশ

প্রকাশিত :

spot_img

 

২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দাপুটে পারফরম্যান্স স্মৃতি এখনো তরতাজা। এরমধ্যেই আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘নতুন’ এক বাংলাদেশ দলের মুখোমুখি হচ্ছে বাবর আজমের দল। নতুন বাংলাদেশ বলা হচ্ছে কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের খোঁজে মুশফিক-লিটন-সৌম্য-রুবেলের মতো ক্রিকেটারদের বাদ দিয়ে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।

আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, টি স্পোর্টস ও বিটিভি।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা-উন্মাদনা সবসময়ই থাকে। এবার যেন খানিকটা বেশিই সেই উত্তেজনা। ২০১৫ সালের পর এটাই দুই দেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে অনেকটাই তরুণ বাংলাদেশকে লড়তে হবে। অনেক বছর পর দলের সেরা তিন খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ছাড়া খেলতে নামবে। ইনজুরির জন্য দলের বাইরে সাকিব-তামিম। আর ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে মুশফিককে। দলে একমাত্র সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ।

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মাহমুদউল্লাহ অপেক্ষায় আছেন ভালো শুরুর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করার বিষয়টি ছিল খুবই প্রত্যাশিত। তবে আমরা সেটি পুরণে ব্যর্থ হয়েছি। আমার বিশ্বাস, বাংলাদেশ দলের জন্য ভালো শুরুটা সবসময় গুরুত্বপূর্ন। তাই পুরো সিরিজে অনুপ্রাণিত হতে ভালো একটি সূচনার অপেক্ষায় আছি আমরা।’

পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচের ১০টিতে জিতেছে তারা। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের হোম অব ক্রিকেট বলেই আশায় বুক বাঁধতে পারে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। ফলে আবারও টার্নিং উইকেট বানিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে পারে বাংলাদেশ দল।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ম্যাচের আগের দিনের উইকেট দেখে তেমনটাই বলে গেছেন, ‘অনুশীলন করে যতটা বুঝেছি, আমিরাতের মতো রান এখানে হবে না। আগের মতো উইকেট হোক বা ভিন্ন… ঢাকায় যত ম্যাচ খেলেছি, কিছুটা ধীরগতির থাকে উইকেট। স্পিনারদের সহায়তা থাকে। তবে বিপিএলে খেলেছি, সেই ৪-৫ বছর আগে (২০১৭ সালে)।’

যদিও মাহমুদউল্লাহর বক্তব্য ঠিক উল্টো, ‘উইকেট ভালোই মনে হলো। আশা করি, এটা ভালো উইকেট হবে। বিশ্বকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভালো ক্রিকেট খেলার এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ।’

উইকেট, কন্ডিশন- সবকিছুকে পায়ে মারিয়ে নতুন শুরু চায় মাহমুদউল্লাহরা। যে শুরুর পথে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ দল ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় প্রতিপক্ষের ওপর।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...