শনিবার, ২৫ জুলাই ২০২৬

চমেকে মারা যাওয়া আলা উদ্দিনের পরিবারের পাশে চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মারা যাওয়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের নোয়াপাড়ার বাসিন্দা আলা উদ্দিনের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম রয়েল সহ ওই বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন। তিনি ওই পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আলা উদ্দিনের দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছেন।

চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, গত বৃহস্পতিবার মানবিক শওকত নামে একটি পেইজে মঘাদিয়া ইউনিয়নের নোয়াপাড়ার বাসিন্দা আলা উদ্দিন চট্টগ্রাম মেডিকেলে মারা যাওয়ার পর অর্থের অভাবে মা ফিরোজা বেগম লাশ বহন করে বাড়ি নিয়ে যেতে পারছে না বলে ফেইসবুকে লাইভ দিয়েছেন। অথচ মারা যাওয়া আলা উদ্দিনের বাড়ি সাহেরখালী ইউনিয়নে। তাছাড়া চট্টগ্রাম মেডিকেলে মিরসরাই এর অনেক মানুষ দায়িত্বে রয়েছেন। তাদের বিষয়টি অবহিত করলে লাশ বহন, কাফন-দাফন সব ব্যবস্থা হয়ে যায়। মিরসরাইয়ের অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, শুক্রবার বিকেলে আলা উদ্দিনের বাড়িতে ছুটে যাই। ওর মা, ভাই, সন্তানদের সাথে দেখা করে সামান্য আর্থিক সহযোগীতা করেছি। পরবর্তিতে পরিবারকে আর্থিক সহযোগীতা করবো। আলা উদ্দিনের দুই সন্তানের পড়াশোনার জন্য আমার ব্যক্তিগত তবহিল থেকে খরচ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...