শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পিকআপ ও ভিটামিন বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে খামারিদের মাঝে পিক-আপ গাড়ী, কৃমির ওষুধ ও ভিামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাণীসম্পদ খাতে উন্নয়নের জন্য এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্প হতে ১টি পিক-আপ গাড়ী, এলডিডিপি প্রকল্পের আওতায় ৪ জন দুগ্ধ খামারীদের মাঝে ৪টি মিল্ক ক্রীম সেপারেটর মেশিন এবং আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ৫০ জন খামারীর মাঝে ৮টি করে কৃমির ওষুধ ও ২ কেজি করে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়ছে।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলা উদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম ও ডা. মোহাম্মদ মিনহাজুল করিম।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...