মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

প্রকাশিত :

spot_img

 

ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
কলকাতার ইডেন গার্ডেনসে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ভারতের দলটি ৪৮.১ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৪৫ রান। জবাবে ৮ উইকেট হারালেও দশ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেন দুই ওপেনার ইফতিখার হাসান ও মাহফিজুল ইসলাম। উদ্বোধনী জুটিতে মাত্র ১৩.৫ ওভারেই আসে ৮৫ রান। ইফতিখার আউট হন ৩৬ বলে ৩৪ রান করে। তবে চালিয়ে যেতে থাকেন মাহফিজুল।

তিন নম্বরে নামা নওরোজ প্রান্তিক নাবিলের ব্যাট থেকে আসে ৩৫ রান। তিনি সাজঘরে ফেরেন দলীয় ১৬৪ রানের মাথায়। তখন জয়ের জন্য বাকি ছিল ১৯.১ ওভারে মাত্র ৮২ রান। কিন্তু আইচ মোল্লা (২), মোহাম্মদ ফাহিম (১০) ও তাহজিবুল ইসলামরা (৬) হতাশ করলে চাপে পড়ে যায় যুবারা।

এরই ফাঁকে ব্যক্তিগত সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন ওপেনার মাহফিজুল। ফলে চাপ আরও বেড়ে যায়। মাহফিজুলের ব্যাট থেকে আসে ১১ চার ও ১ ছয়ের মারে ১২৩ বলে ৯১ রানের ইনিংস।

এরপর বাংলাদেশকে জয়ের পথে রাখেন এসএম মেহরব হাসান। তিনি শেষ পর্যন্ত ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অধিনায়ক রাকিবুল অপরাজিত থাকেন ৬ বলে ৩ রান করে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। রাকিবুল, আশিকুর জামান ও মুশফিক হাসানের শিকার দুইটি করে উইকেট।

সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...