মিরসরাই প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন গড়ে উঠেছে মিরসরাইয়ে। মিরসরাই ইকোনমিক জোনকে কেন্দ্র করে ঐতিয্যবাহী আবুতোরাব বাজারে একের পর এক পাল্লা দিয়ে বাড়ছে দোকান শপিংমল। তারই অংশ হিসেবে নতুন চমক ও অভিজ্ঞতা নিয়ে গ্রাহকদের সেবা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙ্গিকে ইকোনমিক জোনের প্রাণকেন্দ্র খ্যাত আবুতোরাব বাজার ভুঁইয়া মার্কেটে যাত্রা শুরু করেছে ভূঁইয়া অপটিক্যাল এন্ড গেজেট শপের।
শুক্রবার (৩রা ডিসেম্বর) সকালে ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।
ভুঁইয়া অপটিক্যাল এন্ড গেজেট শপের স্বত্বাধিকারী নিয়াজুল ইসলাম নয়ন বলেন, ঐতিয্যবাহী আবুতোরাব বাজারে গ্রাহকদের উন্নত সেবা দেয়ার মানসিকতায় নবরূপে বিভিন্ন ব্রান্ডের চশমা ও ঘড়ি নিয়ে আমার পরিচালনাধীন ভুঁইয়া অপটিক্যাল এন্ড গেজেট শপের যাত্রা শুরু করেছি। এখানে এখানে সকল প্রকার আধুনিক ও উন্নতমানের চশমা, চশমার ফ্রেম, ঘড়ি ও সকল প্রকার মোবাইল এক্সেসরিজ সহ উপহার সামগ্রী পাওয়া যাবে।
এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। এমসয় সামাজিক, রাজনৈতিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।



