বুধবার, ২২ জুলাই ২০২৬

নগরে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

প্রকাশিত :

spot_img

 

অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে ওই এলাকার নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন নারী রয়েছে। এদের মধ্যে আবদুল আল আহাদ নামে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ সভাপতি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, ‘গতকাল রাতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডের ১২ নম্বর বাসার নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। অনৈতিক কাজে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামিদের আদালতে পাঠানো হবে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...