সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বিজয় দিবসে মিরসরাইয়ে অদম্য যুব সংঘের পতাকা বিতরণ

প্রকাশিত :

spot_img

 

প্রেস বিজ্ঞপ্তি :

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেছে মিরসরাইয়ের সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ।

বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) সকালে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দরস্থ সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। পরে স্থানীয় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা বিতরণ করে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, বাংলাদেশের যেসব জাতীয় দিবসে প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় পতাকার ব্যবহার করা হয় সেই বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্থানীয় বাজারের যেসব প্রতিষ্ঠান বিজয় দিবসেও পতাকা উত্তোলন করেনি সংগঠনের পক্ষ থেকে সেসব প্রতিষ্ঠানে একটি করে পতাকা দেওয়া হয়েছে। বিশেষ করে স্থানীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশের বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে অদম্য যুব সংঘ।

এসময় অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক জোবাইদুর ইসলাম, নির্বাহী সদস্য তারিফ হোসেন, সদস্য শাহাদাত হোসেন শিপন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...