মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুটুমবাড়ি রেস্তোরাঁর কক্সবাজার শাখার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান ও থাই খাবারের বিশাল সমাহার নিয়ে কক্সবাজারে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুটুমবাড়ি রেস্তোরাঁ।

বুধবার সকাল ১১ টায় কক্সবাজার হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টে রেস্তোরাঁর উদ্বোধন করেন চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ও কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কুটুমবাড়ি রেস্তোরাঁর চেয়ারম্যান আশরাফুল আহসান রাকিব, গোলাম দস্তগীর চৌধুরী, মাইনুর ইসলাম রানা, আনোয়ার হোসেন ও রওশন জামাল ছিদ্দিকী মাহি।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশরাফুল আহসান রাকিব বলেন, কুটুমবাড়ি রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে সুনামের ব্যবসা করে আসছে। দেশি-বিদেশি সব ধরনের সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার উপভোগের সুযোগ রয়েছে আমাদের রেস্তোরাঁয়। সুনামের সাথে ব্যবসার সুফল হিসেবে আমরা ভোজনরসিক মানুষের মন জয় করে কক্সবাজার শাখার যাত্রা শুরু করেছি। পাশাপাশি দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পর্যটকদের মানসম্মত খাবার উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। কুটুমবাড়ি রেস্তোরাঁয় প্রতিদিন থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানীর আয়োজন।

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্তোরাঁয় মুখরোচক খাবারের পাশাপাশি বিয়ে, আকদ, বৌ-ভাত, জন্মদিন, মেরিজ ডে, কনফারেন্স পার্টিসহ বিভিন্ন অনুষ্ঠানে জন্য পার্টি হলের সু ব্যবস্থা রয়েছে। এছাড়াও দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই রেস্তোরাঁ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...