সোমবার, ২৫ মে ২০২৬

মিরসরাইয়ে নবনির্বাচিত ১৯২ ইউপি সদস্যের শপথ গ্রহণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে নবনির্বাচিত ১৬ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। শপথ গ্রহণে অংশ নেন ১৪৪ জন সাধারণ সদস্য ও ৪৮ জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূইয়া, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন। এসময় উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার, খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদুল হাসান টিপু।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...