মিরসরাই প্রতিনিধি
‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই স্লোগানে মিরসরাইয়ে ২৩ তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে উপজেলার প্রায় ৩৪ টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক কাইয়ুম নিজামী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, ত্রাণ বিষয়ক সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন স্বপ্ন দেখেছেন এদেশে কোন অভূক্ত থাকবেনা। এ সরকার সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ লক্ষ্য পূরণে সব থেকে বেশি যে দপ্তর কাজ করছে তা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। তিনি আরও বলেন, এ অধিদপ্তরে রয়েছে বিভিন্ন ধরণের ভাতা। এতে মিরসরাই উপজেলার প্রায় ২৫ হাজার জনগোষ্ঠী সমাজসেবা অধিদপ্তরের খাতে আওতাভূক্ত।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, সামনে যে সুদিনের বাংলাদেশ আসছে। সেই বাংলাদেশের উন্নয়নে আপনারা অন্যতম বড় অংশীদার। সরকারের উন্নয়নে যে ধরনের সহযোগিতা প্রয়োজন অতীতের ন্যায় সামনেও আপনারা আশাকরি সহযোগিতা করবেন।
অনুষ্ঠান শেষে মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সকলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



