নিজস্ব প্রতিনিধি
প্রজন্ম মিরসরাই এর পৃষ্ঠপোষক জাবেদ মোহাম্মদ এর বড় ছেলে শিশু শেখ সাদীর মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে শীতের জামা উপহার পেয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উপজেলার ওচমানপুর ইউনিয়নের ১শ শিশুর মাঝে এসব শীতের জামা প্রদান করা হয়েছে।
প্রজন্ম মিরসরাই এর সভাপতি নুপুর দাশের তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মহসিন, জুয়েল দাশ,সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহিম উদ্দিন, মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, ফজলুল করিম,অাজগর আলী,ইমাম হোসেন, এমরান হোসেন, ফয়সাল মাহমুদ, তানিম,রোহান, ইব্রাহিমসহ প্রমুখ।



