মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাট এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দীর্ঘ ২২ বছরের ধারাবাহিকতায় মিরসরাইয়ে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ সম্পন্ন করেছে ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাট। উপজেলার করেরহাটের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট এর উদ্যোগে শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ফ্রেন্ডশিপ-৯৮ এর উচ্চ পরিষদ সদস্য দীন মোহাম্মদ দিলুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ পরিষদ সদস্য ও মিউচুয়েল ফান্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক নিজাম উদ্দীন, নেজাম উদ্দিন, আমজাদ শিপন সহ অন্যান্যরা।

সংগঠনের প্রবাসী বন্ধু দিদারুল আলম, আকবর হোসেন স্বপন, হাজী আনোয়ার, নাসির উদ্দিন, মির হোসেন মিলন, মফিজ, এমদাদ, হুমায়ুন, বিষ্ম, জহির এবং সভাপতি জিয়াউল হক রাসেল, সম্পাদক শহিদুল আলম, সাইফুল সোহেল, নয়ন, নিজাম উদ্দিন, একরামুল হক, সাহিন, কৃষ্ম, উত্তম, ফজলুল কবির সোহেল, ফখরুল আলম, পার্থ, জুয়েল, জোবেদা অপি, নিজাম উদ্দিন ডেভিড, জিয়া, মাহফুজ, বুলবুল, আদনান সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সৃজনশীল ও ব্যতিক্রমী আয়োজনের জন্য পরিচিত উক্ত সংগঠন করেরহাটের ব্যাচ ভিত্তিক সংগঠনের পথিকৃৎ হিসেবে পরিগণিত। কুইজ প্রতিযোগিতা, গুণীজন সম্বর্ধনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, নিয়মিত শীতবস্ত্র বিতরণ, জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, দরিদ্র মেয়ের বিয়েতে এবং অসহায় রোগীদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক, শিক্ষামুলক, মানবিক কাজ করে আসছে। ভবিষ্যতে আরো গঠনমূলক ও সৃজনশীল কাজ করার কথা ব্যক্ত করেন সবাই। সংগঠনের রয়েছে ফ্রেন্ডশীপ – ৯৮ মিউচুয়াল ফান্ড নামে প্রতিষ্ঠিত ফিনেন্সিয়াল সংস্থা।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...