শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিএনপি নেতা শাহীদ চৌধুরীর পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর পিতা আলমগীর চৌধুরী (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সোমবার দিবাগত রাত ১২ টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সোমবার (২৪ জানুয়ারী) বাদ আছর উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
জানা গেছে, আলমগীর চৌধুরী বিগত কয়েক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সর্বশেষ তিনি গত ১ সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব সালাহ উদ্দিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ, মরহুমের ছোট ভাই শাহজাহান চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতবৃন্দ। আলমগীর চৌধুরীর মৃত্যুুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...