বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইসি আইন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না : মির্জা ফখরুল

প্রকাশিত :

spot_img

 

নির্বাচন কমিশন গঠনে আইন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের আইন করেছে সরকার। বাকশাল করে যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনি নির্বাচন কশিনন গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, এই সংসদের নির্বাচন কমিশন গঠনের জন্য আই পাশের কোনো এখতিয়ার নেই। এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আমরা এই আইন মানবে না। আমরা বলছি, হাসিনার সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তারা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে ঠিক করবে কিভাবে নির্বাচন হবে।

আওয়ামী লীগ ২৪ ঘন্টা মিথ্যা কথা বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই লুটপাট করে। এখনো লুটপাট করছে।

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ করছে সেটা অবিলম্বে তদন্তের দাবি জানান মির্জা ফখরুল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতে কিছু হবে না। স্বাস্থ্যমন্ত্রীর নামে কতকিছু হলো শেষ পর্যন্ত কিছুই হয়নি।

দলীয় কর্মসূচি নিয়ে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, যেখানে আমাদের কর্মসূচি হয়েছে সেখানে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। আমাদের এমন কর্মসূচি দিতে হবে মানুষ এই সরকারকে বের করে দেবে।

দেশে ক্রমবর্ধমান করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে সকলকে সর্তকতা অবলম্বন করার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি সবাইকে টিকা নিয়ে করোনা প্রতিরোধে সক্রিয় হওয়ার কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এর সঞ্চালনায় উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...