শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান নয়ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

অসহায় ভটভটি চালক ও এক চোরকে জীবিকা নির্বাহের জন্য ভটভটি কিনে দিলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

গত রবিবার (৩০ জানুয়ারি) প্রতিদিনকার মত সন্ধ্যায় করেরহাট বাজারের একটি দোকানে বসলেন নেতাকর্মীদের নিয়ে। বেশ কিছুদিন পূর্বে করেরহাট বাজারে একটি দোকান চুরি হয়, তার কিছুদিন পরে চোরগুলো শনাক্ত করে চেয়ারম্যানের কাছে নিয়ে আসা হলে চেয়ারম্যান ৫জন চোরকে ৫০হাজার টাকা করে মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেন। এর মধ্যে দোকানের মালিক নজরুল দোকান চুরির পর বেশ কয়েক লক্ষ টাকা দেনার মধ্যে পড়ে যায়, অসহায় হয়ে ভাড়ায় ভটভটি চালানো শুরু করে। কিন্তু সারাদিন ভটভটি চালিয়ে মালিক কে টাকা দেয়ার পর নিজের সংসার চালাতেও হিমসিম খায়, সেখানে দেনা দেয়াতো দুরের কথা।‌ তার উপর দেনাদাররা যখন টাকার জন্য চাপ দিচ্ছে তখন দোকানদার অসহায় হয়ে পড়ে চেয়ারম্যান কাছে একটা চোরকে নিয়ে আসলে, চেয়ারম্যান চোরদের টাকার জন্য চাপ দেয়। অসহায় নজরুল কে একটি ভটভটি, এবং চুরি না করে কর্ম করে খাওয়ার জন্য একজন চোরকে একটি ভটভটি কিনে দিবেন বলে আশ্বস্ত করেন। তিনি চোরকে বলেন কর্ম করে খেতে আর কখনো যাতে কোন চুরি বা খারাপ কিছুর সাথে না জড়ায় সে জন্য কঠিন হুশিয়ারী করে দেন।
যে কথা সে কাজ। চুরি হওয়া দোকানের অসহায় মালিক নজরুল কে তার অসহায়ত্ব দূর করতে একটা ভটভটি, এবং একটা চোরকে চুরি না করে কর্ম করে খাওয়ার জন্য একটা ভটভটি কিনে দেন।

চেয়ারম্যান প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চেয়ারম্যান নয়ন তা কাজে প্রমাণ দিলেন, তাদের দুটি ভটভটি কিনে দিয়ে তাদের এবং তাদের পরিবারের মুখে হাঁসি ফুটালেন তিনি। আজ ইউনিয়ন পরিষদে ভটভটি দুটি তাদের হাতে হস্তান্তর করেন চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আক্তার হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...