শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মাছের হ্যাচারিতে দুর্বৃত্তের বিষ!

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে একটি মাছের হ্যাচারিতে বিষ ঢেলেছে দৃর্বৃত্তরা। আল আমিন মৎস্য এন্ড ডেইরি খামার নামের ওই হ্যাচারিতে রাতের অন্ধকারে বিষ ঢেলে কয়েক লক্ষ টাকা মূল্যের পোনা মাছ মারার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিক আবু জাহেদ সরকার।

তিনি অভিযোগ করেন, ‘গত বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কে বা কারা উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামে অবস্থিত আমার মালিকানাধীন খামারের হ্যাচারি সেকশনে বিষ ঢেলে দেয়। বৃহস্পতিবার সকাল থেকে কয়েক লক্ষ টাকার পোনা মাছ মরে নিধন হয়ে গেছে।’

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন হ্যাচারি এলাকায় গিয়ে দেখা যায়, হ্যাচারি থেকে তোলা মরা মাছগুলোর অধিকাংশই তেলাপিয়া প্রজাতির বাদি পোনা। এছাড়া হ্যাচারিতে থাকা অন্য মাছগুলোও পানির ওপরিভাগে ভাসছে।

এসময় পানিতে বিষ ঢেলে দেয়ার বিষয়টি কিভাবে তিনি নিশ্চিত হয়েছেন জানতে চাইলে খামারের মালিক আবু জাহেদ সরকার বলেন, ‘আমরা যারা খামার করি তারা স্বাভাবিকভাবেই বুঝতে পারি কিভাবে মাছ মারা যাচ্ছে। তবে কারা করেছে তা আমি জানি না। এ বিষয়ে কাউকে কোন অভিযোগও করতে চাই না। কারণ এগুলো অভিযোগ করলেও কোন প্রতিকার মেলে না।’

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা নাছিম আল মাহমুদককে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...