মিরসরাই প্রতিনিধি
নবগঠিত মিরসরাই উপজেলা, পৌর, বারইয়ারহাট পৌর বিএনপি, যুবদল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে ইছাখালী ইউনিয়ন বিএনপি। শুক্রুবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু নোমান ভূঁইয়ার সভাপতিত্বে ও মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, মিরসরাই পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, মিরসরাই উপজেলা যুবদলের জেষ্ঠ্য সদস্য রফিকুল ইসলাম রফিক, গোলাম মাওলা বাবলু, মিজান উদ্দিন, খন্দকার সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইছাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু রোম্মান,যুবনেতা আরিফুল ইসলাম, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দিন, ইমাম উদ্দিন, ছাত্রদল নেতা মামুনুল আলম, নুরের নবী। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম খলিল, উপজেলা যুবদল নেতা মোঃ রাসেল, ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু বক্কর মেম্বার, ইছাখালী বিএনপি নেতা নিজাম উদ্দিন, মোশাররফ হোসেন, নাছির উদ্দিন, মাস্টার মাজহারুল ইসলাম, আবুল বশর, আব্দুল মান্নান, আসলাম উদ্দিন, আব্দুল কাদের, যুবদল নেতা ইসমাঈল, মাঈনুল ইসলাম, বাদশা, আমির হোসেন রাহাদ, ছাত্রদল নেতা মাঈনুল হাসান, ইমাম উদ্দিন, রিয়াদ হোসেন, আবু মুসা প্রমুখ।
সংবর্ধিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মিরসরাই উপজেলা বিএনপির দূর্দিনের কান্ডারী নুরুল আমিন চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



