বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলায় এইচএসসিতে পাশের হার ৯৫.৭৭%, আলিমে ৯৭.৩৬%

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের মিরসরাইয়ের ৬টি কলেজের মধ্যে ভালো ফলাফল অর্জন করেছে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ ও আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ। সর্বোচ্চ ১০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে নিজামপুর সরকারি কলেজ থেকে।
মিরসরাইয়ের ৬টি কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলে জানা গেছে, মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ৪শত ৭৯ জন। এদের মধ্যে পাশের হার ৯৯.৩৭ ভাগ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৯৩ জন শিক্ষার্থী।
আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৫শত ২১জন। পাশের হার ৯৯.৬২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬০ শিক্ষার্থী।নিজামপুর সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ১ হাজার ৪০জন। পাশের হার ৯৮.৮৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ১০২জন শিক্ষার্থী।মিরসরাই কলেজের মোট পরীক্ষার্থী ৬শত ৯৬জন। পাশের হার ৯০.৭১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১জন শিক্ষার্থী। বারইয়ারহাট কলেজের মোট পরীক্ষার্থী ২শত ৭৫জন। পাশের হার ৮৯.০৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩জন। জোরারগঞ্জ মহিলা কলেজের মোট পরীক্ষার্থী ২শত ৮জন। পাশের হার ৮৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫জন।
এইচএসসি পরীক্ষায় কলেজের সফলতা প্রসঙ্গে মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন জানান, প্রতিষ্ঠার দিক থেকে আমাদের কলেজ খুব নতুন। তবে আমরা ধাপে ধাপে শিক্ষার মানোন্নয়নের চেষ্টা করছি। আমার কলেজের পাঠদানের পরিবেশ যথেষ্ট উন্নত।

এদিকে মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ পাশ করেছেন গনিয়াতুল উলুম হোছাইনিয়া আলিম মাদ্রাসা ও শান্তিরহাট আলিম মাদ্রাসা। মাদরাসাতে শুধুমাত্র জিপিএ-৫ পেয়েছেন আবুতোরাব ফাজিল মাদরাসা। এই মাদরাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাশের হার ৯৯.৬২ ভাগ। মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৯.৩৭ ভাগ। অপরদিকে জিপিএ-৫ দিক দিয়ে এগিয়ে রয়েছে নিজামপুর সরকারী কলেজ। দ্বিতীয় রয়েছেন মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন