শনিবার, ২৫ জুলাই ২০২৬

দুর্যোগ ঝুঁকি কমাতে ২৬ পৌরসভা নিয়ে মিরসরাইয়ে ম্যাবের কর্মশালা

প্রকাশিত :

spot_img

 

মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর ব্যবস্থাপনায় মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশ নেয় চট্টগ্রাম বিভাগের ২৬টি পৌরসভার প্রতিনিধিরা। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হৃাস বিভাগের কর্মসূচি হিসেবে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাব এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজা পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান।
গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরসরাই পৌরসভা সম্মেলন কক্ষে এমসিআর ২০৩০ মাঈনআপ বিষয়ক এ কর্মশালার সভাপতিত্ব করেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। মিরসরাই পৌরসভার প্রধান সহকারী সাইফুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম। কর্মশালায় ২৬ টি পৌরসভা থেকে আসা সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মিরসরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জাতিসংঘের উদ্যোগে বিশ্বের সকল সিটিতে ২০৩০ সালের মধ্যে দূর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ট্রেনিং সেশন পরিচালনা করেন সাঈন আপ-২০৩০ বাংলাদেশ এর কনসালটেন্ট এস এম আব্দুর রউফ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...