সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আফগানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মুনিম

প্রকাশিত :

spot_img

 

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘোষিত এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়ানো ফরচুন বরিশালের ২৩ বছর বয়সী ওপেনার মুনিম শাহরিয়ারকে।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের এই সিরিজের জন্য সোমবার (২১ ফেব্রুয়ারি) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রায় প্রতি ম্যাচে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন এই তরুণ। সদ্য সমাপ্ত বিপিএলে বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম।

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩ মার্চ। দ্বিতীয় ও শেষটি মাঠে গড়াবে আগামী ৫ মার্চ।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও নাঈম শেখ।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...