মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করেরহাট বাজারের আলম ট্রোডার্স ও শেখ জামালের ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায়।
আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজাউল করিম নোমান বলেন, সোমবার রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টিন কেটে ভেতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ ৩২ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া আমার পাশের শেখ জামালের দোকান থেকেও ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, করেরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



