শনিবার, ২৫ জুলাই ২০২৬

জোরারগঞ্জ থানার চেষ্টায় বাবা মায়ের খোঁজ পেলো নতুন চাকমা

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

খাগড়াছড়ি থেকে পথ হারিয়ে নিখোঁজ হয়ে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় আশ্রয় মিলে ১৫ বছরের কিশোরী ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তান নতুন চাকমার। একদিন পর পুলিশের প্রচেষ্টায় মা বাবার কাছে ফিরে গেলো নতুন চাকমা (১৫)। তার বাবার নাম বাদি চাকমা, শুকনাছড়ি গ্রাম, লক্ষ্মীছড়ি ইউনিয়ন , খাগড়াছড়ি উপজেলা।

জোরারগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টার সময় মিরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির সামনে একটি ১৫/১৬ বছরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নতুন চাকমা নামের মেয়েটি ঘুরাফেরা করছে দেখে বাড়ির আরাফাত রহমান ও তার স্ত্রী তাদের ঘরে নিয়ে নাম ঠিকানা পরিচয় জানতে চান।

অনেক চেষ্টার পরও মেয়েটি কোন কিছুই বলতে পারেনি। তখন মেয়েটিকে তারা স্বামী স্ত্রী জোরারগঞ্জ থানায় নিয়ে আসেন। জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন নতুন চাকমাকে পুলিশের হেফাজতে গ্রহন করে নিয়ে সোস্যাল মিডিয়াতে প্রচার করেন এবং ছবি দিয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠান।

অনেক চেষ্টার ফলে একদিন এক রাত পর শনিবার ২৬ ফেব্রুয়ারি নতুন চাকমার পিতা বাদি চাকমা জোরারগঞ্জ থানায় এসে মেয়েকে পেয়ে গ্রহন করেছেন। বাদি চাকমা জানান তার মেয়েটি মানসিক ভারসাম্যহীন। ঘরে কেউ না থাকার সুযোগে সে ঘর হতে বের হয়ে চলে আসে। অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে খুঁজে পেয়ে আনন্দে সন্তুষ্টি প্রকাশ করেন ।
পুলিশ কর্মকর্তা এবং আরাফাত রহমানের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জোরারগঞ্জ থানার পরিদর্শক নুর হোসেন মামুন বলেন, নতুন চাকমাকে একদিনের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি, এটুকুই ভালোলাগা। ভালো থাকুক সকল কন্যারা বাবা মায়ের কোলজুড়ে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...