শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘পৃথিবীতে আবারো খেলাফত প্রতিষ্ঠিত হবে’

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

‘রাসুল পাক (সাঃ) এর জামানায় খেলাফত প্রতিষ্ঠার কারণে বিশ্বে মানবতার মুক্তি প্রতিষ্ঠিত হয়। এরপর রাজতন্ত্র, সমাজতন্ত্র আর গণতন্ত্রের নামে এক ধরণের স্বৈরাতন্ত্রের আবির্ভাব ঘটে। যার দরুন পৃথিবীতে শান্তি বিনষ্ট হয়েছে।’

মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের ইন্ আমিয়া হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও নূরানী একাডেমীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও তাফসীরুল কোরআন মাহফিলে এসব কথা বলেন, বাংলাদেশ মুফাচ্ছির পরিষদের সভাপতি আল্লামা লুৎফর রহমান।

তিনি এসময় আরো বলেন, ‘আমাদের দেশেও দেখবেন গণতন্ত্রের দোহাই দিয়ে একদল ক্ষমতায় গেলে অন্য দল তাদের স্বৈরাচার স্বৈরাচার বলে স্লোগান দেয়। আবার ওই দল ক্ষমতায় গেলে অন্য দল তাদেরও স্বৈরাচার স্বৈরাচার বলে ক্ষমতা থেকে হটানো চেষ্টা করে। প্রকৃত অর্থে এসব দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না।’

মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল বাকী নিজামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, বিশেষ ওয়ায়েজিন হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, বর্তমান সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন মিঠু প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...