মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩০

প্রকাশিত :

spot_img

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে এক শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

শুক্রবার পেশোয়ারের পুরনো শহরে কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিদের আসার সময় এই বিস্ফোরণ ঘটে।

পেশোয়ারের পুলিশ প্রধান মোহাম্মদ ইজাজ খান জানান, মসজিদের বাইরে থাকা পুলিশকে লক্ষ্য করে দুইজন সশস্ত্র অস্ত্রধারী গুলি করলে সহিংসতা শুরু হয়।

গোলাগুলিতে এক আক্রমণকারী ও এক পুলিশ নিহত হয়। এছাড়া অপর এক পুলিশ আহত হন। বেঁচে যাওয়া আক্রমণকারী মসজিদের ভেতরে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়।

পুরনো শহরের সংকীর্ণ পথ দিয়ে অ্যাম্বুলেন্স হতাহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, হামলায় ৬০ জনের বেশি আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউই দায়িত্ব স্বীকার করেনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...