শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মিরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। সোমবার (৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময়কালে ওসি বলেন, মিরসরাই থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতিরোধে আমি প্রতিজ্ঞাবদ্ধ। মিরসরাই থানা এলাকা একটি শান্তিপ্রিয় থানা। এখানকার শান্তির জনপদকে অতীতের মত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমাদের থানা পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অসামান্য ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা জাতির বিবেক তাদের লিখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো ফুটে উঠে।
তিনি আরো বলেন, মিরসরাই উপজেলা কে মাদকমুক্ত, মিরসরাই থানাকে মামলা ও জিডি গ্রহণে টাকার লেনদেন কঠোরভাবে নিয়ন্ত্রন করতে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। পুলিশের সেবা সহজে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মিরসরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ওসি (তদন্ত) অলি উল্ল্যাহ, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, শারফুদ্দীন কাশ্মীর, বর্তমান সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাবেক সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান রহমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মার্চ মিরসরাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কবির হোসেন যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। কবির হোসেন বিদায়ী ওসি মজিবুর রহমান পিপিএম এর স্থলাভিষিক্ত হয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...