সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন।

উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলাম শাহিন এবং দ্বীন মোহাম্মদের যৌথ সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন, অর্থ বিষয়ক সম্পাদক আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুর রহমান জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা জহিরুল হক কোম্পানি সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকরা যতবেশি খেলাধুলায় সম্প্রক্ত থাকবে তারা মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। উদয়ন ক্লাবের এমন আয়োজন যুব সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে।

উদ্বোধনী খেলায় ছত্তরুয়া ক্রীড়া সংঘকে হারিয়ে জয় লাভ করে এসটি লায়ন স্পোর্টিং ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এসটি লায়ন স্পোর্টিং ক্লাবের কাউসার। অপর খেলায় জয় বাংলা স্পোর্টিং ক্লাব কে হারিয়ে জয় লাভ করে জাগ্রত প্রতিভা। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জাগ্রত প্রতিভার ঈমন।
উল্লেখ্য, এবারের আসরে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...