শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে ১টি মোটরসাইকেল সহ আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে মোটরসাইকেল চুরির সময় বদরুল আলম প্রকাশ লিপনকে ধরে ফেলে স্থানীয়রা। বদরুল আলম গায়বান্ধা জেলার গাইবান্ধা সদরের হাসপাতাল পাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের পুত্র। সোমবার (১৪ মার্চ) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই উপজেলা পরিষদ চত্বর থেকে লিভো-১১০ সিসি মোটরসাইকেল গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বদরুল আলম প্রকাশ লিপনকে আটক করে থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, বদরুল আলম আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তার বাড়ি গাইবান্ধা হলেও সে সীতাকুন্ড ভাড়া বাসায় থাকতো। তার বিরুদ্ধে এর আগেও ৪টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, লিপনের বিরুদ্ধে মিরসরাই থানায় নতুন করে মামলা করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয় এবং তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এদিকে একইদিন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকায় রফিক উজ্জামানের পুত্র শাহীন (২৭) এবং পশ্চিম মিঠানালা এলাকার মৃত শফিউল আলমের পুত্র ওসমান গনী (২৮) নামের জিআর ওয়ারেন্ট ভুক্ত আরও দুই আসামি কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কবির হোসেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...