মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামিউল হিকমা, ডেপুটি কমান্ডার আবুল হাশিম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।



