শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়’র উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুননির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের নলখো আদিবাসী পাড়ায় বিদ্যালয়টির পূর্ণনিমাণ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুব-উর রহমান রুহেল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক অছি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যা রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম আবুল হোসেন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আবু তাহের সদস্য, নিজাম উদ্দিন, আফছার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মো. আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল তাঁর বক্তব্যে বলেন, এই পাহাড়ি দূর্গম এলাকায় অতীতে কখনো শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনা। এই এলাকার শিশু-কিশোররা প্রায় ৫-৬ কিলোমিটার পায়ে হেঁটে দুরে স্কুলে যেতো। ফলে এই এলাকায় শিক্ষার হার ছিল খুবই কম। বর্তমানে এখানে বিদ্যালয় নির্মাণ হওয়ায় এই আধিবাসী এলাকার পিছিয়ে পড়া শিশুরা শিক্ষার আলো থেকে আর বঞ্চিত হবে না। তিনি এমন মহান উদ্যেগের জন্য স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আমার দাদা-দাদির নামে শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই প্রথমবারের মতো আমার পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নামে এখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। পরে শিক্ষার্থীদের মাঝে তিনি শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আধিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...