বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

২৭ মার্চে কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবে বিএনপি

প্রকাশিত :

spot_img

 

ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখতে আগামী ২৭ মার্চ সেখানে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র হতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনগণকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে ছিলেন। সেই কারণে ২৬ মার্চ ১৯৭১ এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, আগামী ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার’ ঐতিহাসিক ও চিরস্মরণীয় ঘটনাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। সেদিন দুপুর ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ, দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দেশের সর্বস্তরের জনগণ স্বাধীনতার ঘোষণার ও মুক্তিযুদ্ধের সুচনা কেন্দ্র কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জানাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...