শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো অভিযান ক্লাব

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দিনব্যাপী অভিযান ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আমিনুল হক সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক স্বপন চৌধুরী।

সংগঠনের সহ সভাপতি মোঃ শওকত ও সাধারণ সম্পাদক সফিউল আজম সোহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমরান হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু কালাচাঁদ চৌধুরী,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল্লাহ মেম্বার,তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী লুৎফুর রহমান সোহাগ,সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল,উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন,আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ,মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসাইন,স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা অভিযান ক্লাবের সাবেক সহ সভাপতি ইসমাইল রাজু,ইকবাল ভূঁইয়া প্রমুখ।

এসময় এস এস সি তে জিপিএ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেষ্ট,উপহার তুলে দেন অতিথিরা।এছাড়াও বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন অভিযান ক্লাব কার্যকরী পরিষদ সদস্য সোলেমান উদ্দিন বাদশা,জাকারিয়া মহিম,সালাউদ্দিন, নুর উদ্দিন,সাবেক সভাপতি মোতাহের হোসেন,আনোয়ারুল আজিম মিল্টন,সাবেক সাধারণ সম্পাদক বাবু রিপন কুমার দাস,সহ সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জুয়েল,প্রচার সম্পাদক নুর হাসান রোমেল,ক্রীড়া সম্পাদক মাইনুদ্দিন রিয়াদ,কোষাধ্যক্ষ হাফেজ ইমাম হোসেন,সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম রাসেল,দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিতুন,সাংস্কৃতিক সম্পাদক আবিদ ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...