বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে হিতকরী’র ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর উদ্যোগে উপজেলার ১০৬টি মধ্যবিত্ত ও নিম্মবিত্ত পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কিছু দানবীর ও হিতকরী সদস্যদের অর্থায়নে শুক্রবার (১ এপ্রিল) উপজেলার মায়ানী, মঘাদিয়া, খৈয়াছড়া, সাহেরখালী, হাইতকান্দি ও দুর্গাপুর ইউনিয়নের তেতৈয়া এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চনাবুট, চাউল, চিড়া, সয়াবিন তৈল, খেজুর, পেঁয়াজ, আলু, মটর ডাল, সেমাই, চিনি ও মুড়ি।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হিতকরীর নির্বাহী পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, হাসান বিল্লাহ, সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ সহ অন্যান্য গুরুত্বপূর্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

হিতকরীর সভাপতি ইমাম হোসেন ফরহাদ বলেন, কতগুলো মানুষের দেয়া ইফতারিতে রমজানের কিছু অংশ জুড়ে ক্ষুধার্ত অভাবি মানুষ ইফতার করবে, ব্যপারটা যেমন আত্মতৃপ্তির তেমনি আনন্দেরও। বৃহস্পতিবার রাত থেকে টিম হিতকরীর অক্লান্ত শ্রমে আজকে বেশ কিছু অসহায় মানুষের হাতে পৌছে গেছে দাতাদের ইফতারি। আমরা সর্বোচ্চ যাছাই করেছি যথাযথ লোকের হাতে তুলে দিতে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...