বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে একাধিক মামলার আসামী রনি সহ ১০জন গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী এমরান হোসেন রনি সহ ওয়ারেন্টভুক্ত ১০ জন গ্রেপ্তার হয়েছে। সোমবার ( ৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের মধ্যে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক আসামী ১জন রয়েছে। গ্রেপ্তরকৃতরা হলো উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের মৃত হোসেন আহাম্মদের পুত্র মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ জসিম উদ্দিন বাচ্চু, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র জহির আলম, শাহ আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন রনি, মধ্যম মায়ানীর নেজাম উদ্দিনের পুত্র
তোফাজ্জল হোসেন, ওয়াহেদপুর এলাকার আহাম্মদের রহমানের পুত্র আখেরুজ্জামান, বালিয়াদি এলাকার মৃত আহাম্মদ হোসেনের পুত্র মোঃ ইয়াছিন, উত্তর হাইতকান্দি এলাকার মৃত ডালিম বড়–য়ার পুত্র রাহুল বড়–য়া ও রায়পুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র জাহেদ হোসেন লাভলু।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে এমরান হোসেন রনির বিরুদ্ধে মিরসরাই ও সীতাকুন্ড থানায় চুরি, মাদক ও মারামারি একাধিক মামলা রয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, চট্টগ্রাম জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক আমার তত্বাবধানে, এস আই মোহাম্মদ আল আমিন, এস আই কৃষ্ণ লাল ঘোষ, এস আই আনিছুর রহমান, এস আই গৌর চন্দ্র সাহা, এস আই রাকিবুল ইসলাম, এস আই মোহাম্মদ কহিনুর ইসলাম ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক ১জন আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...