বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাট থেকে পিস্তল ও মাদক সহ আটক ৬

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় অভিযান চালিয়ে মাদক ও পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে মাদকসহ ৪ আসামী ও তাদের দেওয়া তথ্য মতে মূল আসামী একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রাম থেকে স্বামী-স্ত্রী দুইজনকে পিস্তল ও মাদকসহ আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলো উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রামের মোসলেম উদ্দিন ছেলে মোঃ রুবেল (৩০), মৃত রুবেল মিয়ার ছেলে মোঃ রাজু (২৪), আবুল বশরের ছেলে মোঃ সুমন (৩৪), মৃত মোঃ হারুনের ছেলে মোঃ রুবেল (১৯)। তাদের দেওয়া তথ্য মতে আরো দুই আসামী হলো একই ইউনিয়নের ঘেরামারা আদর্শ গ্রামের মৃত আহম্মেদ সোবহানের ছেলে মোঃ মামুন (৩৪) এবং তার স্ত্রী বিবি খতিজা (২৭)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কিসহ আসামী মোঃ রুবেল, মোঃ রাজু, মোঃ সুমন ও রুবেলকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে মাদকের মূল আসামীকে ঘেরামারা আদর্শ গ্রাম থেকে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক সহ মোঃ মামুন ও তার স্ত্রী বিবি খতিজাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...