শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যানে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন।

ব্যাংকের এভিপি ও মিরসরাই শাখা প্রধান মুহাম্মদ লুৎফুল্লাহিল মজিদের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম স্টেশন রোড় শাখা প্রধান মোহাম্মদ সানাউল্লাহ।

প্রধান আলোচক ছিলেন ফারুকীয়া মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী। আলোচনা করেন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোঃ নিজামুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মিরসরাই শাখার ম্যানেজার (অপারেশন্স) মোহাম্মদ ইয়াসিন তালুকদার। ইফতার মাহফিলে ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পেশাজীবি, ইসলামী এজেন্ট ব্যাংকের বিভিন্ন আইটলেট এজেন্ট এর ইনচার্জ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কল্যানমুখী ব্যাংকের প্রবর্তক ইসলামী ব্যাংক ৪০ বছর ধরে এদেশের মানুষকে ব্যাংকিং সুবিধা দিয়ে যাচ্ছে। শুধু দেশে নয়, বিশে^র এক হাজার ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক স্থান করে নিয়েছে। এই অর্জন গ্রাহকদের ভালোবাসা ও সহযোগিতার কারণে সম্ভব হয়েছে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...