শনিবার, ২৫ জুলাই ২০২৬

বেপরোয়া তিশা বাস কেড়ে নিল যুবলীগ নেতা সেলিমের প্রান

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রবিউল হোসেন সেলিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জের বিএসআরএম গেট এলাকায় সড়ক পারাপারের সময় বেপরোয়া তিশা প্লাটিনাম বাসে কেড়ে নিলো তার প্রান। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকার মো. আবু তাহের এর পুত্র। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

মৃত্যুর আগে তিনি তার পেজবুক একাউন্টে নিজের ১৩তম বিবাহ বার্ষিকীর দিনটি স্বরণ করে নিজের প্রিয়তম স্ত্রীকে উৎসর্গ করে লিখেন।

“দেখতে দেখতে আজ বিবাহিত জীবনের ১৩টি বসন্ত পুরে গেল। কিন্তু আমার কাছে মনে হয় এইতো সেদিন যেন শুভ পরিনয় হয়েছিলো আমার ও প্রিয়তম তোমার।
প্রিয়তম, তুমি এই সংসার ও আমার জন্য অনেক করে যাচ্ছো, আজকের এইদিনে তোমাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক কৃতজ্ঞতা।”

পেজবুক স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণের মধ্যে বেপরোয়া তিশাপ্লাসে কেড়ে নিলো তার প্রান।

স্থানীয় মো. সালমান ফারসি জানান, বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতিতে আসা তিশা প্লাটিনাম নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, আজ সকাল সাড়ে ১১টার সময় ঢাকামুখী একটি তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আমরা বাসটি আটক করেছি। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...