শনিবার, ২৫ জুলাই ২০২৬

কেঁদে কেঁদে ওমান থেকে ফিরলেন বাবা, ফিরল না তিন কন্যা

প্রকাশিত :

spot_img

 

যে সাগরে হারিয়ে গেছে তিন মেয়ে সেই সাগরের তীরে বসে অনেকক্ষণ কাঁদলেন আলাউদ্দিন। ‘আমার আনিকা কৈ রে। আমার আদিবাকে এনে দে। আমার আলিফারে দেখি না কেন রে’- সাগর পারে বসেই তিন কন্যার নাম ধরে এমন বিলাপ করছিলেন আলাউদ্দিন।

তিনি জানেন তিন কন্যা তার এই ডাকে আর সাড়া দেবে না। তিনি জানেন আর কখনও দেখা হবে না তার পরীদের সঙ্গে। তবু ডাকছেন আলাউদ্দিন। তার ডাকার স্বর অশ্রু হয়ে ঝরছে দু চোখ বেয়ে।

শুক্রবার সকালে ওমান থেকে দেশে ফিরেছেন আলাউদ্দিন। স্পিডবোট দুর্ঘটনায় একসঙ্গে তিন কন্যা হারানোর শোক সইতে না পেরে আলাউদ্দিন দেশে ফিরলেন সাতদিনের মাথায়।

তাকে ওমানে বিদায় জানাতেই তিন কন্যাকে নিয়ে তার স্ত্রী পান্না বেগম সন্দ্বীপ থেকে গিয়েছিলেন চট্টগ্রামে। কিন্তু বাবাকে বিদায় দিয়ে আর ঘরে ফেরা হয়নি তিন কন্যার। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ফেরার পথেই গত বুধবার স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারায় আলাউদ্দিন ও পান্না দম্পত্তির তিন মেয়ে আনিকা, আদিবা ও আলিফা।

বড় মেয়ে আনিকার মরদেহ পাওয়া গেছে বুধবার। শুক্রবার সকালে ছোট দুই জমজ মেয়ের মধ্যে আদিবার মরদেহ পেয়েছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। ওমান থেকে সন্দ্বীপ ফিরে সেই মেয়েকেই একটু আগে দাফন করলেন আলাউদ্দিন।

মেয়েদের স্মৃতিচারণ করে আলাউদ্দিন বলেন, আমাকে বিদায় জানাতেই চট্টগ্রাম গিয়েছিল পুরো পরিবার। কে জানত এটাই হবে মেয়েদের সঙ্গে আমার শেষ দেখা। ঘরের যে দিকে তাকাই মেয়েদের দেখি। কিন্তু দু চোখে কেন দেখি না তাদের।

এদিকে এখনও নিখোঁজ থাকা আলাউদ্দিনের আরেক মেয়ে আলিফা ও সমীরের ছেলে সৈকতের খুঁজে শুকবারও পুরোদিন অভিযান চালিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীশা বলেন, একটি মরদেহ সন্দ্বীপ থেকে অনেক দূরে উড়িরচরে পাওয়া গেছে। নিখোঁজ আছে এখনও দুই শিশু। অভিযান এখনও চলছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, দুইটি মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি আমরা। দুটো অপমৃত্যুর মামলাও হয়েছে।

এদিকে ঘাটের ইজারাদার ও স্পিডবোট চালকের গ্রেপ্তারের দাবিতে সন্দ্বীপের তরুণ সমাজ উপজেলা কমপ্লেক্স মাঠে সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে সমাজকর্মী মো. রুস্তম বলেন, এ ঘটনায় যারা দায়ী তাদের সবার শাস্তি চাই আমরা। নিরাপদ নৌরুট চাই। চাই নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণও।

এদিকে সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা শোকাহত পরিবারকে দেখতে বৃহস্পতিবার আলাউদ্দিনদের বাড়িতে যান। সমকালকে শুক্রবার সকালে তিনি বলেন, নিরাপদ নৌরুটের ব্যাপারে সজাগ আছি আমরা। শিগগির এটাকে নিরাপদ করতে পারব।

দায়ীদের শাস্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করতে বলেছি, তাহলে সবাইকে আইনের আওতায় আনা যাবে

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...