শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দুর্বৃত্তের হামলায় বিএসআরএমের ৩ আনসার সদস্য আহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় দায়িত্বরত ৩ আনসার সদস্যের উপর দূর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানায় এই ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলো, মনসুর রহমানের পুত্র বাহারুল ইসলাম (৪৬), আজগর আলীর পুত্র মো. রুহুল আমীন (৪০) ও আব্দুল মতিনের পুত্র মাহফুজুল আলম (২৬)। তারা ৩ জনই বাংলাদেশ সশস্ত্র আনসার বাহিনির সদস্য।
জানা গেছে, বুধবার ভোর রাতে স্ক্র্যাপ চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তদের একটি গ্রুপ বিএসআরএম কারখানায় প্রবেশ করে। এসময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের বাধা দিলে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আনসার সদস্যরা আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিএসআরএম ইস্পাত এর সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধিন। আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে বেশকয়েকবার কারখানায় স্ক্র্যাপ চুরির ঘটনা ঘটেছে। তখনও আমাদের বেশকয়েকজন আনসার সদস্য আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই দেলোয়ার হোসেন বলেন, আমাদের এএসআই মো. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...