শনিবার, ৯ মে ২০২৬

অধ্যাপক মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানাল বিএনপি

প্রকাশিত :

spot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এর আগে নয়াপল্টনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে তার কফিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসলে প্রথমে কফিনটি দলীয় পতাকা দিয়ে আচ্ছাদন করা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা তার প্রতি শ্রদ্ধা জানান।

তারা পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এম এ মান্নান। তার বয়স হয়েছিলো ৭২ বছর।

অধ্যাপক এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি ১৯৯১ সালের সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

৯১ সালে খালেদা জিয়া সরকারের ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অধ্যাপক মান্নান।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে মরহুমের কফিন নয়াপল্টনের কার্যালয়ে আনা হয়। সেখানে তার নামাজে জানাজার পর শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃবৃন্দ।

নয়া পল্টনে জানাজায় বিএনপির নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবদিন ফারুক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন এ্যানি, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবির খান, সুলতান সালাহউদ্দিন টুকু, আবু আশফাক খন্দকার, আনোয়ার হোসেইন, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ নেতা-কর্মীরা অংশ নেন।

জানাজার আগে মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অধ্যাপক এম এ মান্নানের ছেলে মনজরুল করীম রনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

পরে তার কফিন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় গাজীপুরে। সেখানে বাদ জুমা রাজবাড়ী মাঠে এবং বাদ আসর সালনায় সর্বশেষ জানাজার পর গ্রামের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে অধ্যাপক এম এ মান্নানকে দাফন করা হবে।

গাজীপুর জেলা বিএনপির তিন দিনের শোক
অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কোরআন খতম, ইফতার মাহফিল ও দোয়া মাহফিলসহ দলীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...