সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

হিতকরীর ২২তম গণ-ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর ২২তম গণ-ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজানের ২৭ তম দিনে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফযিলত নিয়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা করেন আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক নিজামী।

ইফতারের পূর্ব মূহুর্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসেন নিজামী।

হিতকরীর সভাপতি ইমাম হোসেন ফরহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ এর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী মাওলানা মহিউদ্দিন, আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভুঁইয়া, প্রবীণ চিকিৎসক ডাক্তার ইয়াসিন মিয়া, আবুতোরাব হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম সিরাজুল ইসলাম, কলেজ গভর্নিংবডির সদস্য ডাক্তার গিয়াস উদ্দিন, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, প্রজন্ম মিরসরাইয়ের সাবেক সভাপতি ওমর ফারুক, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, হিতকরীর নির্বাহী পরিষদের সভাপতি শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী পরিচালক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, স্বপ্নতরী৭১র সভাপতি খান মোহাম্মদ মোস্তফা সহ হিতকরীর গুরুত্বপূর্ন সদস্যরা।

সব শেষে হিতকরীর ৯ম তম কুইজ, হামদ-নাত এবং ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
গনইফতার মাহফিল সম্পর্কে হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল বলেন, এলাকার এক মুরুব্বি হিতকরী সদস্যদের সম্মানে প্রথম ইফতার আয়োজন করেছিলেন।আমরা রোযাদারদের জন্যই সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছি।রোযাদার ব্যতিত অন্যকিছু হিসাবে ধরা হয় না। হবেও না ইনশাআল্লাহ।

এসময় দলমত নির্বিশেষে নানা শ্রেনী পেশার প্রায় সাড়ে ৪শ রোজাদার ব্যক্তি একসাথে বসে ইফতার করেন।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...