মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মসজিদুল হারামে খতম তারাবির শেষ দিনে ৩০ লাখ মুসুল্লি

প্রকাশিত :

spot_img

 

মক্কার পবিত্র মসজিদুল হারামে রমজানের ২৯তম রাতে তারাবির নামাজে কুরআনে কারিমের খতম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ইসলামের পবিত্রতম মসজিদে অন্তত ৩০ লাখ মুসুল্লির সমাগম হয়।

শনিবার সৌদি আরবের একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

সংবাদমাধ্যমগুলো জানায়, ২৯ রমজান মদিনার পবিত্র মসজিদে নববীতেও মুসুল্লিদের ব্যাপক সমাগম হয়।

এই রাতে লাখ লাখ মুসুল্লির উপস্থিতিতে পবিত্র দুই মসজিদের ইমামরা মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসার স্বাধীনতা, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি চেয়ে দোয়া করেন। একইসাথে পৃথিবীব্যাপী দুর্যোগ ও মহামারী থেকে পরিত্রাণ চেয়ে মহান আল্লাহর কাছে ইমামরা বিশেষ মুনাজাত করেন।

এর আগে হারামাইন জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান আস সুদাইসি ঘোষণা করেন ২৯ রমজান রাতে তারাবিতে পবিত্র কুরআনে কারিম খতম ও দোয়া সম্পন্ন হবে। সেই ভিত্তিতে মাগরিবের নামাজের আগে থেকেই মক্কা-মদিনার দুই মসজিদে মুসুল্লিদের সমাগম বাড়তে থাকে। অনেক মুসুল্লি মসজিদে এসে ইফতার করেন। তারপর তারাবির নামাজ ও দোয়ায় অংশ নেন।

এ বছর মসজিদুল হারামে দোয়া পরিচালনা করেন শায়খ আব্দুর রহমান আস সুদাইস। দোয়ার সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মুসুল্লিদের এমন উপস্থিতির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসুল্লি।

গত দুই বছর করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকায় এ বছর স্বাভাবিকের তুলনায় মুসুল্লি সংখ্যা একটু বেশিই হয়েছে।

সূত্র : সাবাক নিউজ ও জিও নিউজ

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

  নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার...

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ,...

এক মসজিদে ৫০ বছর খতমে তারাবির ইমামতি করছেন হাফেজ মাহফুজ

  যেকোনো পেশা বা কাজে অর্ধশত বৎসর অতিক্রান্ত করা বিশেষ কিছু! এ মহেন্দ্রক্ষণকে উদযাপন করা...