শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৩৫০ পরিবারে শান্তিনীড়ের ঈদ উপহার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ঈদের আনন্দ যাদের ছুঁতে পারেনা এমন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করল মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। রবিবার (১লা মে) সংস্থার ১২তম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপজেলার ৩৫০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা। শান্তিনীড়ের সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিন্মবিত্ত, কর্মহীন ও অসহায়দের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শওকতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও শান্তিনীড়ের আজীবন সদস্য জাহিদ ইকবাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজামপুর সরকারী কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার দুলাল, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি নুরুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সাবেক সভাপতি আলী আহসান, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের পরিচালক লায়ন এ.জেড এম সাইফুল ইসলাম টুটুল, রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক ও শান্তিনীড় আজীবন সদস্য একরামুল হক,অভিযান ক্লাবের সহ-সভাপতি মো. শওকত হোসেন, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজিব, এম.আই.চৌধুরী এন্ড কোং (সিটিজি লিঃ) এর পরিচালক ও শান্তিনীড়ের পৃষ্ঠপোষক সদস্য মীর মোঃ রাশেদুল হাসান মামুন, সিএনএফ ব্যবসায়ী শাহাদাত হোসেন, সিএনএফ ব্যাবসায়ী কামরুজ্জামান ভূইয়া, সিএনএফ ব্যবসায়ী আলতাফ হোসেন, ইউপি সদস্য মাইন উদ্দিন, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, এম মাঈন উদ্দিন, আশরাফ উদ্দিন, শফিকুর রহমান, কামরুল ইসলাম, দিদারুল আলম, আজমল হোসেন, সাফায়েত মেহেদী, জুয়েল নাগ।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন শামীম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শওকত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক নুর-এ জাহেদ, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, আজীবন সদস্য ওমর ফারুক জনি, সদস্য ইসমাঈল হোসেন খোকন, আলমগীর ভূইয়া, হেলাল উদ্দিন, নুরুল আলম, আবু বক্বর সিদ্দিক রিশাত, আলী জাবের প্রমুখ।
সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেল জানান, শান্তিনীড়’র নিয়মিত কার্যক্রমের একটা অংশ সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের পূর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম যা বিগত ১২ বছর যাবত চলমান কিন্তু চাহিদার পরিমাণে অত্র কার্যক্রম অতীব নগণ্য। ফলশ্রæতিতে অনেক গরীব ও অসহায়দের আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে হয় যা দেখে আমাদের মনের গভীরে পীড়া দেয়, খুব কষ্ট হয়। তিনি আরও জানান, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সমাজের দরিদ্র পীড়িত মানুষদের দুঃখ-কষ্ট লাঘবে বিত্তবানরা সকলে নিজ নিজ এলাকায় এগিয়ে আসবেন।

সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল দাশ জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা উপজেলার ৩৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। এতে শান্তিনীড়ের সকল সদস্য, উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য এবং শুভানুধ্যায়ীদের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...