শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের হিঙ্গুলী ও জোরারগঞ্জ ইউনিয়নে বিএনপির কমিটি গঠিত

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলা বিএনপির ২টি ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন স্বাক্ষরিত দুটি ইউনিয়ন বিএনপির কমিটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। কমিটি গুলো হচ্ছে ২নং হিঙ্গুলী ও জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির। হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক হয়েছেন কাজী ছালে আহাম্মদ সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া। জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক হয়েছেন সাইদুর রহমান চৌধুরী নসু সদস্য সচিব মাসুকুল আলম সোহান।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, গত ৩১ ডিসেম্বর মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি। এরপর থেকে আমরা সুষ্ঠভাবে গ্রহনযোগ্য এবং আগামী নির্বাচনের আগে শক্তিশালী একটি উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি কমিটি গুলো দ্রুত ঘোষণা করা হবে। এইসকল কমিটি গঠনে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগী এবং কর্মী বান্ধব নেতাদের মুল্যায়ন করা হবে। প্রতিটি ইউনিয়নের কমিটি দলের তৃনমুল থেকে উর্ধতন মহলে গ্রহযোগ্যতা পাবে।
সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, আমরা রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দায়িত্বের জন্য নির্বাচিত করছি। আগামী সম্মেলনে তার সুফল দেখবে সবাই। আগামী দিনে বিএনপির জন্য কঠিন পরিক্ষা অপেক্ষা করছে। এইজন্য বিএনপির সকল ইউনিয়ন নেতৃবৃন্দ ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে উপজেলা কমিটির কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করার অনুরোধ করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...