সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে আনন্দ আড্ডায় ৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এসএসসি ৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। আলোচনা সভা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, খাওয়া, নাচ গানের মধ্যদিয়ে বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। বৈরি আবহাওয়া সেই আনন্দে ফাটল ধরাতে পারেনি। পারেনি বন্ধুত্ব ছিন্ন করতে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. বেনু কুমার দে। তিনি তারুণ্যের এই উচ্ছাসে গা ভাসিয়ে দিয়ে বলেছেন সমাজসেবা করার উপযুক্ত সময় হলো তারুন্য। এসএসসি ৯৪ ব্যাচ সেই তারুণ্যের পথে হাঁটছে। তাই বঙ্গবন্ধুর আদর্শের দিক্ষায় সমাজসেবায় মনোনিবেশ করতে হবে। কারণ বঙ্গবন্ধু কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। উপজেলার জোরারগঞ্জ ফাইভ স্টার ক্লাবে অনুষ্ঠিত ৯৪ ব্যাচের শিক্ষার্থী নিশান কুমার সেনের সঞ্চালনায় ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক কামরুল হোসেনের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, পূনর্মিলনী অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম (সিএন্ড এফ), সাইফুল ইসলাম (রাউজক), এম. এ রহিম, সদস্য সচিব আরিফ উদ্দিন ভূইয়া, আশিষ চৌধুরী, মার্সেল বাবুল, মো. নূর উদ্দিন, জাহিদ, নুরুল হক মঞ্জু, মো. সাইফুল, মোর্শেদা চৌধুরী, নাছির উদ্দিন প্রমুখ।

৯৪ ব্যাচের আহবায়ক কামরুল হোসেন বলেন, আজকের এই আয়োজন থেকে একটি প্রতিজ্ঞা করতে হবে আমরা শুধু এক সাথে মিলিত হওয়া নয়, সারাজীবন যেন একে অন্যের সুখে দুখে থাকতে পারি। ভবিষ্যতে একটি পারিবারিক গেটটুগেদারের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...