মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মোহাম্মদ বিন আল জায়েদ আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রকাশিত :

spot_img

 

শেখ মোহাম্মদ বিন আল জায়েদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির সাতটি অঞ্চলের শাসকরা আজ শনিবার সর্বসম্মতিক্রমে তাকে প্রেসিডেন্ট নির্বাচন করে। সাবেক নেতা শেখ খলিফার মৃত্যুর এক দিন পর তিনি ওই পদে অভিষিক্ত হলেন।

এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার সৎ ভাই প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দীর্ঘ দিন অসুস্থ থাকায় পর্দার আড়াল থেকে তিনিই কার্যত দেশটি পরিচালনা করতেন।

সংযুক্ত আরব আমিরাতের সাতটি অঞ্চলের শাসকরা এক সভায় মিলিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ডব্লিউএএম জানিয়েছে, সর্বসম্মতিক্রমে এই নির্বাচন হয়।

দুবাইয়েল শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুখতুম ভোটের পর টুইটারে বলেন, আমরা তাকে অভিনন্দিত করেছি, তার প্রতি আনুগত্য প্রকাশ করেছি।

শেখ মোহাম্মদ আরব দুনিয়ার অন্যতম ক্ষমতাধর নেতা হিসেবে পরিচিত। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে গ্রাজুয়েট করা শেখ মোহাম্মদ উপসাগরীয় অঞ্চলের সর্বোত্তমভাবে সজ্জিত সেনাবাহিনীর কমান্ডে রয়েছেন।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...