সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাড়িওয়ালাকে ফাঁসাতে শিশু আরাফ হত্যা, চট্টগ্রামে ৩ জনের ফাঁসি

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বাড়িওয়ালাকে ফাঁসাতে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফ হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: জসিম উদ্দিন এই আদেশ দিয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি প্রবীর কুমার ভট্টাচার্য।

পিপি বলেন, ২০২০ সালের ৬ জুন চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় আমাদের পক্ষে ২০ জন সাক্ষী দিয়েছেন।

আসামিপক্ষে ১০ জনের সাফাই সাক্ষ্য হয়েছে। এই মামলায় চার্জশিট হয়েছিল ২০২১ সালের ১০ মার্চ।

তিনি আরো বলেন, মামলার তিন আসামির মধ্যে ফরিদ ও নাজমা গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। রায় ঘোষণাকালে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ জুন বিকেলে ঘরের সামনের পার্কিং থেকে ভবনের ছাদে নিয়ে আরাফকে হত্যা করে আসামিরা। আরাফরা নুরুল আলম নামের একজনের আটতলা ভবনের ভাড়াটিয়া ছিলেন। হত্যার পর ভবনটির বাসিন্দা নাজমা বেগম, তার ছেলে, বাড়ির দারোয়ান হাসান ও তাদের পাশের ভবনের বাসিন্দা ফরিদকে গ্রেফতার করে পুলিশ। তখন নাজমা বেগম আদালতে দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

জবানবন্দিতে তিনি বলেন, ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় অর্থের লোভ এবং পাশের ভবনের বাসিন্দা ফরিদের প্রলোভনে বাড়িওয়ালা নুরুল আলমকে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।

সূত্র : ইউএনবি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...