মিরসরাই প্রতিনিধি
মানবসেবায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রেজাউল করিম মাস্টার।
বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ‘মানবাধিকার সাইনিং এ্যাওয়ার্ড ২০২২ প্রদান করেছেন।
রেজাউল করিম মাস্টার বলেন, এই সম্মাননা আমার না, এটা জোরারগঞ্জ বাসীর। আমার প্রিয় নেতা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইকে উৎসর্গ করলাম।
উনাদের সার্বিক দিক নির্দেশনায় জোরারগঞ্জকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করে যাচ্ছি। সকলের দোয়ায় মাদক, সন্ত্রাস মুক্ত জোরারগঞ্জ গড়বো ইনশাআল্লাহ।
মানবসেবা সম্মাননা অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ



