সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ধর্ষণ মামলায় কবিরাজের যাবজ্জীবন

প্রকাশিত :

spot_img

 

ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হারুন নামে এক কবিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। দণ্ডিত আসামি হারুন জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর ছুনিমিঝির বাড়ির মৃত মাওলানা আবদুল কুদ্দুসের ছেলে।

রায়ে জরিমানার টাকা ভিকটিমের পরিবারকে দিতে বলা হয়েছে বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খন্দকার আরিফুল আলম।

তিনি বলেন, আটজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। রায়ের সময় আসামী পলাতক ছিলেন বলেও জানান তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ জানুয়ারি কবিরাজ নামধারী মো. হারুনের কাছে পানির মোটরচুরির বিষয়ে আয়না পড়ার জন্য যান এক ব্যক্তি। তখন কবিরাজ ঝাড়ফুঁকের জন্য একজন কুমারী লাগবে বলেন জানান। পরদিন ভিকটিম ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে নিয়ে যায়। প্রথমে কিছুক্ষণ ঝাড়ফুঁক ও তাবিজ লিখে দেন। পরে মো. হারুন কবিরাজ ওই শিশুকে নিজের ঘরে নিয়ে তেল মালিশের নাম করে ধর্ষণ করেন। এসময় চিৎকার শুনে লোকজন গিয়ে শিশুকে উদ্ধার করে। পরে তাকে ফেনী জেলা ছাগলনাইয়া পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ওই বছরের ২৪ জানুয়ারি কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...